দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাত্র ৬ বছর ১ মাস ৩ দিন বয়সে মুখতাসার সহীহুল বুখারী হিফজ করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বিস্ময় শিশু হাফেজ আহমাদ আবদুল্লাহ মাসুম। কুরআন হিফজের পর এবার ২ হাজার ১৭৫টি হাদিস মুখস্থ করার এই কৃতিত্ব অর্জন করেছে সে।
গত শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় ঢাকার যাত্রাবাড়ীর মাদরাসাতু উসওয়াতি ফাতিমাহ (রা.)-এ তার হিফজ সম্পন্ন হয়। এবারও তার শিক্ষক ছিলেন তার মা, যিনি ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে তাকে পাঠদান করেন। হিফজের পাশাপাশি আহমাদ হাদিসগুলোর বাংলা অর্থও আয়ত্ত করেছে।
পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি হারামাইন সফরেও হাদিস হিফজের অনুশীলন অব্যাহত রেখেছিল আহমাদ।
এর আগে ২০২৫ সালের ১৮ জানুয়ারি মাত্র সাড়ে ৪ বছর বয়সে পবিত্র কুরআন হিফজ করে আলোচনায় আসে সে। তখনও তার শিক্ষক ছিলেন তার মা, যিনি একজন আলেমা ও শিক্ষিকা।
আহমাদের বাবা, গণমাধ্যম ব্যক্তিত্ব শায়খ মাসুম বিল্লাহ বিন রেজা বলেন, মহান আল্লাহর অশেষ অনুগ্রহে তাদের সন্তান কুরআন হিফজের পর এবার মুখতাসার সহীহুল বুখারী হিফজ করার তাওফিক পেয়েছে।
তিনি বলেন, এই অর্জন শুধু পরিবারের জন্য গর্বের নয়, দায়িত্বেরও। ভবিষ্যতে আহমাদ যেন ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত করতে পারে এবং মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব হয়ে উঠতে পারে—এ জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
এমএস/